Author: কাব্যভুমি Kabyabhumi

পরিচয় কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ ও সুরকার। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁর সাহিত্যকর্মে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বিরোধী চেতনা অত্যন্ত শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে। তাঁকে বলা হয় “বিদ্রোহী কবি”। তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ বাংলা সাহিত্যে তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। তবে নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি একই সঙ্গে প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। জন্ম ও শৈশব কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ), ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বর্তমানে চুরুলিয়া ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত।…

Read More

এম. আর. মাহ্ফুজ | কবি ও লেখক কবি ও লেখক কবিঃ এম আর মাহ্ফুজ কবিতা • গল্প • সাহিত্যচর্চা কবিতা, গল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে অনুভূতি, প্রেম, বিরহ, জীবন ও মানবিকতার নানা গল্পকে শব্দের সৌন্দর্যে তুলে ধরার প্রয়াস। আমার লেখা পড়ুন → কবি • লেখক • সাহিত্যচর্চা পরিচিতি কবি সম্পর্কে এম. আর. মাহ্ফুজ একজন কবি ও লেখক। তাঁর লেখায় মানুষের অনুভূতি, ভালোবাসা, বিচ্ছেদ, অভিমান, স্মৃতি, জীবনসংগ্রাম এবং মানবিকতার নানা দিক বিশেষভাবে উঠে আসে। শব্দের সরলতা ও অনুভূতির গভীরতার সমন্বয়ে তিনি পাঠকের হৃদয়ের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন। তাঁর সাহিত্যচর্চার অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণ জীবনের ছোট ছোট অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করে সেগুলোকে কবিতা…

Read More

কল্লোল লাহিড়ী আধুনিক বাংলা সাহিত্যের বহুমাত্রিক ও স্বতন্ত্র এক নাম। ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘গোরা নকশাল’, ‘নাইনটিন নাইনটি: আ লাভ স্টোরি’ কিংবা ‘বাবার ইয়াশিকা ক্যামেরা’র মতো অনবদ্য সৃষ্টির মাধ্যমে তিনি পাঠকদের বারবার ইতিহাস, স্মৃতির পুননির্মাণ, উদ্বাস্তু জীবনের বিষাদ আর সম্পর্কের জটিল মনস্তত্ত্বের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তাঁর সৃষ্টিশীলতার ক্যানভাসে যেমন রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক ইতিহাসের গভীর মেলবন্ধন, তেমনি রয়েছে চলচ্চিত্রের সিনেম্যাটিক ভাষাকে সাহিত্যের পাতায় বুনে দেওয়ার অসাধারণ এক দক্ষতা। দীর্ঘ এই আলাপচারিতায় তিনি অত্যন্ত আন্তরিক ও প্রাঞ্জলভাবে ভাগ করে নিয়েছেন তাঁর শৈশবের দিনগুলো, সিনেমা ও সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয়, চিত্রনাট্য রচনার চ্যালেঞ্জ, শিক্ষকতার অভিজ্ঞতা এবং তাঁর গল্প-উপন্যাসের পেছনের অজানা সব প্রেক্ষাপট।…

Read More

১ একটা ঘরে, সন্ধ্যার পরে, যা যা হয় তা যদি জানতে, মন ভরে শান্তে। একটা ঘরে, সন্ধ্যার পরে সকলে নামাজ পড়ে । দোয়া দিয়ে ফুঁ দেয় বোতলে, সেই ফুঁতে আছে জ্বালার কারবালা। ফু পর্ব শেষে পান পর্ব শুরু । একটু একটু করে , নিচে না ফেলে, শাফি মাফি বলে, যাবে জঠোরেতে। তারপরে, বাসন কোসন বাজায়ে, দুধ মসলা খুঁজে, হবে চার কাপ চা । একসঙ্গে বসে, সকল গল্প বানায়ে , গেলা হবে চায়ের সাথে, অর্ধেক স্যুডো গল্প গিলেই, জঠোর ভরাট । উঠে পরতে হবে তরাত তরাত । ২ রক্ত ওসেন ব্লু দুখ্যের ভয়ে নির নির করে, হাত থেকে পায়ে, শীত…

Read More

বিপ্লবস্মৃতি অনেক বিপ্লব জমা পড়ে আছে মনে। হাত ধরে হাটে গিয়ে মাছ কিনে ঘরে ফেরা রাত ফিরে যদি পাই, মনে হবে তরতাজা ছাতিমের মতো শুয়ে থাকা ও-শয়ন ভঙ্গি স্বর-ছন্দে যতবার হয়েছে সাক্ষাৎ পালিত পাখির মতো যতদিন তার বুক জুড়ে থেকেছি গোপন মধু মধু ছিলো সেইসব যৌথতার দিনগুলো রান্নার আনন্দে মেতে ছিলো ভাবলেই মনে হয়, তেল নুন ঝালে কতকাল দেখা নেই তার বন্যা কবলিত গ্রামে কচুফুল হয়ে ফুটে ছিলাম আমরা যেনও ছিলাম কাদামাখা বোরো ধানের আইলে মাথা বের করা টাকি মাছ বহুবার নিষেধ না মেনে দুইজন খেয়েছি গন্দম দুনিয়ার দুই মেরু প্রান্তে হয়েছি নিক্ষিপ্ত ঠিকঠাক ফুটে উঠবার আগে আমাদের মন নিশিদিন…

Read More

‘কবিতাবৈঠক’ মা বিশেষ সংখ্যা পাঠকের ভাবনার হরিৎদিগন্তে মায়ের শীতল স্মৃতির ঘ্রাণ, কবিতায় ভিন্ন ভিন্ন শৈলজ স্বর অবলীলায় নান্দনিক আবহ সৃষ্টি করবে। লেখা আহ্বানের পর মা বিশেষ সংখ্যায় ১৫০+ মেইল পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। এই সংখ্যায় যাদের লেখা মনোনীত হয় নি, পরবর্তী সংখ্যায় লেখা পাঠানোর অনুরোধ থাকবে। কবিতাবৈঠক/নিশিনীল বিশুদ্ধ শিল্পসাহিত্য চর্চার আধুনিক প্লাটফর্ম। প্রকাশের জন্য আপনার সেরা লেখা পাঠান। ধন্যবাদ।    অনন্য কাওছার সম্পাদক, কবিতাবৈঠক ও নিশিনীল  nishinel26@gmail.com আপনার বই/প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অথবা পরবর্তী সংখ্যার পৃষ্ঠপোষক হতে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: +8801335-280512 উৎস: Nishinile

Read More

য়েটির নাম মিহি। বয়স সাত বছর তিন মাস। সাত বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে তিন মাসও গুরুত্বপূর্ণ। মিহি কাউকে তার বয়স সাত বছর বলতে দেয় না। কেউ বললে সঙ্গে সঙ্গে শুধরে দেয়।সে বলে, সাত বছর তিন মাস। তার বাবা একদিন বলেছিলেন, মানুষের বয়স যত বাড়ে, সে মাসের হিসাব বাদ দিতে থাকে। প্রথমে মাস বাদ যায়। তারপর বছরও মাঝে মাঝে বাদ যায়। মিহি বলেছিল, তুমি কি তোমার বয়স থেকে বছর বাদ দিয়েছ? তার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, এক-দুই বছর বাদ দিয়েছি। মিহি তখন খুব হেসেছিল। এখন সে হাসছে না। সে মায়ের আলমারির সামনে বসে আছে। আলমারির একটা দরজা খোলা। ভেতর…

Read More

নতুন বর্ষার জল পেয়ে মাটি যেন মাখনের মত বজবজে, পা ফেললে ডুবে যাবে। শেষ বিকেলের সূর্য একটেরে হয়ে তাকাচ্ছে। এখন কিছুটা মারপিট করবে নাছোড়বান্দা, লালচে রক্ত ছিটিয়ে দেবে মাঠ ঘাট বিলের ওপর, নেতিয়ে পড়বে তারপর। কালীতলায় থাকত মানিক ঘোষ, কাপ্তেন লোক। এরকম এক হাঁসের ডিমের গলন্ত কুসুমঝরানো বিকেলবেলায় গদাইবুড়ির মাঠ ভাঙতে ভাঙতেই ওপারের দেবতা তার দিকে মুখ তুলে তাকিয়েছিল। হার্ট বন্ধ হয়ে গিয়ে গ্যাঁজলা উঠে মাঠেই পড়েছিল অনন্তক্ষণ। বুড়ো হয়ে গেলে বেশি হাঁটতে নেই, বুকে চাপ পড়ে, উমানাথ জানে। আজকেও এতটা রাস্তা ভাঙতে তার ভয় করছিল, ভয়ের থেকেও বেশি ক্লান্তি, ক্লান্তির থেকেও বেশি রাগ, কারণ দ্বারিকবুড়ো অকারণ জিদ না ধরলে…

Read More

নিরু দাঁড়িয়েছিল অন্ধকারে। আমি জানি ওটা নিরু, নিরুই হবে। রাত নটা বেজে গেলেই ও আমাদের গলিপথটা পেরিয়ে এসে রাস্তার মুখে দাঁড়ায়। আসলে ও নটার আগে থেকেই আনচান করে, কিন্তু নটা বেজে গেলে আর থাকতে পারে না, ঠিক এক পা এক পা করে, পায়ে পায়ে গলির মুখ পর্যন্ত চলে আসে। কিন্তু নটা মানে নটা নয়। নিরু এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না কিশোরকাকা ফেরে। কোনও কোনওদিন দশটা, সাড়ে দশটা, এগারোটাও গড়িয়ে যায়। কিশোরকাকা রেলে চাকরি করে। হয়তো কোনও উচ্চপদে নয়। এখানকার বেশিরভাগ মানুষই লেখাপড়া জানে না, কী আর ভালো চাকরি করবে। তবে রেলের চাকরি তো, অনেক টাকা মাইনে পায়। ওদের বাড়িটাই…

Read More

অনুবাদ : নাহার তৃণা   ফুলে ওঠা চোখের পাতা ফাঁক করে সে দেখল গম্ভীর মুখের দুই প্রহরী কারাগারের ভেতরে প্রবেশ করছে। হ্যাঁচকা টানে দাঁড় করানোর পর, বেঁটে গড়নের প্রহরীটি কর্কশ স্বরে তাকে প্রস্তুত হতে নির্দেশ দিলো। অসংখ্য লড়াইয়ের ধকলে শরীর তখনো দুর্বল; নিজেকে কিছুটা গুছিয়ে নেওয়ার জন্য সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়ালো। তার সহকারীটি, যে তার পুরোনো বন্ধু, তার পাশে দাঁড়িয়ে ছিল। সে তার আগের লড়াইয়ে পাওয়া কাঁধ ও ঘাড়ের ক্ষতগুলোতে মলম লাগাচ্ছিল এবং সযত্নে বাহুর চারপাশে কাপড় পেঁচিয়ে দিচ্ছিল। প্রহরীরা দরজার কাছে দাঁড়িয়ে নীরবে সেই দৃশ্য দেখছিল; এমন নিষ্ঠুর এক জায়গায় স্নেহ ও মমতার গভীর প্রকাশের দৃশ্য বুঝি…

Read More