href=”আমিও সাময়িক ক্ষুধামুক্তির উৎসবে
সাদা বিড়ালির সুস্বাস্থ্য কামনা করব।
মেঘের শোকসভা
বশির আহমেদ
মৃত্যু একটি গুরুগম্ভীর বিষয়
মেঘের শোকসভায় কোন প্রতিবেশী থাকেনা,
বাথটাবের সুখ ফুরিয়ে যায়
বেসিনের আয়নায় ভাসে অলস্য মুখ
যারা প্রতিদিন কবর খুঁড়ে-
তারাও জানে,নিজের মৃত্যুতে নিজেরা কাঁদে না।
মানুষ প্রকারভেদে আনুগত্য হয়
কেউ প্রেমের, কেউ সম্মানের।
জীবন একটি বর্ণালী কবিতা
সস্তা হলেও আত্মার রসায়নে বিকিরণ ঘটে।
হৃদয়ভাঙা গান
আইনাল হক
একদিন তোমার আলিসান বারান্দায়
মুখ থুবড়ে পড়ে থাকবে প্রতীক্ষিত অপেক্ষা;
অভিমানী বাতাসে সম্প্রচারিত হবে বিরহের খবর।
শিউলি ঝরা রাত, বসন্তের দিন জুড়ে
দীর্ঘশ্বাসের পসরা সাজাবে হৃদয়ভাঙা গান,
বিকলাঙ্গ চাঁদের আলোয় নিজের আঙুলের ছায়া দেখে
স্বার্থপরতার সূত্র প্রমাণিত হলে
সমুদ্র ঝড়ে লন্ডভন্ড হবে মনের সীমানা প্রাচীর।
ওমন হাসির ঝিলিক
মিনহাজ উদ্দিন শপথ
ওমন হাসির ঝিলিক উঠানের ভূমিকা পাল্টে দেয়
আকাশ রঙের ইচ্ছেগুলো শরৎদুপুর প্রজাপতি
বিষাদের রং মুছে গেছে আজ
জানালার পাশে রূপোলি সুখপাখি
রোদের গান গায়
সাদা রুমালে ফুল তুলে বসন্তের কোকিল
আমাদের সময় বড়োই দুঃখী ছায়াহীন
রঙিন আড্ডাগুলো মুখ থুবড়ে পড়ে থাকে
ওমন হাসির ঝিলিক খুব জরুরি
সাদা বিড়ালির সুস্বাস্থ্য কামনা করব।
মেঘের শোকসভা
বশির আহমেদ
মৃত্যু একটি গুরুগম্ভীর বিষয়
মেঘের শোকসভায় কোন প্রতিবেশী থাকেনা,
বাথটাবের সুখ ফুরিয়ে যায়
বেসিনের আয়নায় ভাসে অলস্য মুখ
যারা প্রতিদিন কবর খুঁড়ে-
তারাও জানে,নিজের মৃত্যুতে নিজেরা কাঁদে না।
মানুষ প্রকারভেদে আনুগত্য হয়
কেউ প্রেমের, কেউ সম্মানের।
জীবন একটি বর্ণালী কবিতা
সস্তা হলেও আত্মার রসায়নে বিকিরণ ঘটে।
হৃদয়ভাঙা গান
আইনাল হক
একদিন তোমার আলিসান বারান্দায়
মুখ থুবড়ে পড়ে থাকবে প্রতীক্ষিত অপেক্ষা;
অভিমানী বাতাসে সম্প্রচারিত হবে বিরহের খবর।
শিউলি ঝরা রাত, বসন্তের দিন জুড়ে
দীর্ঘশ্বাসের পসরা সাজাবে হৃদয়ভাঙা গান,
বিকলাঙ্গ চাঁদের আলোয় নিজের আঙুলের ছায়া দেখে
স্বার্থপরতার সূত্র প্রমাণিত হলে
সমুদ্র ঝড়ে লন্ডভন্ড হবে মনের সীমানা প্রাচীর।
ওমন হাসির ঝিলিক
মিনহাজ উদ্দিন শপথ
ওমন হাসির ঝিলিক উঠানের ভূমিকা পাল্টে দেয়
আকাশ রঙের ইচ্ছেগুলো শরৎদুপুর প্রজাপতি
বিষাদের রং মুছে গেছে আজ
জানালার পাশে রূপোলি সুখপাখি
রোদের গান গায়
সাদা রুমালে ফুল তুলে বসন্তের কোকিল
আমাদের সময় বড়োই দুঃখী ছায়াহীন
রঙিন আড্ডাগুলো মুখ থুবড়ে পড়ে থাকে
ওমন হাসির ঝিলিক খুব জরুরি
উপলক্ষ
ইফতেখার রবিন
তোমাকে দেখে মনে হয়—
ভোরের শিশিরে নুয়ে আছে ধানের শীষ,
কাশফুল কিংবা শাপলা নয়—
অচেনা কোনো ঋতু এসে দাঁড়িয়েছে উঠোনে।
মনে হয়—
দিগন্তের নীল ভেঙে নেমে আসছে নরম আলো,
ধীরে ধীরে, আরও ধীরে—
যেন পৃথিবীর সব দুঃখের ওপর
কে বিছিয়ে দিচ্ছে সাদা কাপড়।
মুছে যাচ্ছে অস্থির দিন,
তোমার এবং আমার।
তোমাকে দেখে মনে হয়—
বটের ছায়ায় পড়ে আছে
একটি নির্জন বিকেল।
যাবো কি যাবো না—
ডাকবো কি ডাকবো না—
ভাবতে ভাবতে ফুরিয়ে যায় সারাটা দিন।
ফুরিয়ে যায় আমার জীবন-যাপন—
হয়তো তোমারও।
তোমাকে দেখে মনে হয়—
এতদিন ভালোবাসার মুখ দেখিনি।
তুমি এত কাছে থেকেও
অদ্ভুত দূর—
দূরে… আরও দূরে…
তবু সেই দূরত্বেই
আমার সমস্ত পৃথিবী।
আমি এই অন্ধকারে
কায়সার আলম
আমি এই অন্ধকারে,
তীক্ষ্ণ আর কুবুদ্ধি মানুষের ভিড়ে
অপেক্ষমাণ নিভুনিভু তারকার মতো
নিজের আলো ফেলে দিই নদী ও সমুদ্রজলে।
আমাকে দেখে না কেউ,
সকলের নজর এড়িয়ে
আমি এক কূপমণ্ডূক লুকিয়ে থাকি
ঘরকুনো ব্যাঙের মতো।
নারী এসে দহলিজে চুল খুলে রাখে অঘ্রাণে,
আকাশের মেঘ এসে তুলো দিয়ে
মুছে দেয় ক্লান্তির ঘাম।
পাখি এসে খুলে দেয় রঙিন রঙিন পালক,
ফুল এসে পাপড়ি খুলে চোখের সম্মুখে দেয়
উলঙ্গ নাচ।
তবু আমি এই অন্ধকারে
বেদনার প্রকোষ্ঠে বসে
দেখে যাই জীবনের সার্কাস।
কী হুলুস্থুল মানুষের চোরাকারবারি,
কী সব আলোহীন রাতের
ধান কেটে নিয়ে যাওয়া মাঠের ফসল।
তোমাকে বিশ্বাস করে দীর্ঘ সতেরো বছর
এস এম সেবুল
আমাকে আর কতো অপেক্ষা করতে বলো
ক্রমাগত দুর্বিনীত পীড়নে আমার পাঁজর ভেঙে গেছে
অহর্নিশ বেদনার্ত হাহাকারে হৃদপিণ্ড ছাই হয়ে গেছে
আদ্যোপান্ত লাঞ্ছনার গ্লানি টেনে ক্লান্ত প্রাণে রক্ত ক্ষরণ
তোমাকে বিশ্বাস করে দীর্ঘ সতেরো বছর।
ভেবেছিলাম সবুজ ফসলে ভরে উঠবে মাঠ
নিমিষে বদলে যাবে দুর্ভাগার পীড়নক জীবন
কাঙ্ক্ষিত মানবীরা হেসে উঠবে গোলাপের হাসি
কথা ছিলো পেয়ে যাবো হিরন্ময় স্বর্গের সিঁড়ি
তোমাকে বিশ্বাস করে সমস্ত জীবনজুড়ে নেমেছে আঁধার।
সন্তাপে মুহ্যমান হৃদয়ে কর্কশ পাখির সুর
তপস্যারত নরাধম উপলব্ধি করে আজ নরকের দাহ
বিশ্বাসের দৈবমূল্য না পেলে বাঁচেনা জীবন
মনুষ্যলোকে লাঞ্ছিত বদন আর দেখাতে রাজি হই
তোমাকে বিশ্বাস করে পলে পলে কেবল ঠকেছি।
তোমাকে বিশ্বাস করে দীর্ঘ সতেরো বছর
সুখের বদলে করেছি পান বিষ
ভালোবাসার বদলে দিন গেছে চরম শোকে
তবুও তোমাকে বিশ্বাস করে কাটাই দিবসরজনী
আজও আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
রিফিউজ
অনন্য কাওছার
দুঃখের সঙ্গে এক পেয়ালা সবুজ কবিতা
গলায় ঝুলিয়ে প্রতিদিন
নিঃসঙ্গতার দরোজায়
কড়া নাড়ি….
ঈশ্বর আমাকে ফিরিয়ে দেন
![]() |
| বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন ±8801959-470134 |



