আগের কথা ভেবে তুমি যদি না কাঁদ,
কী কারণে বল, আমি কাঁদবো?
কী সুখের কারণে করলে তুমি প্রবঞ্চনা,
তোমার দিল বলে কী, কিছুই ছিল না?
ফুলের কানন পুড়ালে আগুনে,
তোমার জীবন ছাই হবে আমার বিহনে।
কষ্টের সাগরে ডুববে একা,
পাবে না আমায়, পাবে না আমার দেখা।
ভালোবেসে যারে পরিয়ে ছিলে মালা,
অবশেষে দিয়ে গেলে এক বুক বিরহ-জ্বালা।
এই কথাটিই আমি বলে যাব,
পুরোনো কথা ভেবে তুমি কেঁদো না।
আগের কথা ভেবে আমি কাঁদবো না,
তোমারও পুরোনো দিন ছিল, ভুলে যাব না।
আমার জীবনে মরিয়ম, তুমি ছিলে
নিষ্করুণ, নির্দয়, হৃদয়হীনা প্রিয়তমা। ✍️


