Author: কাব্যভুমি Kabyabhumi

মুক্তছন্দ : অনুশাসন নয়, অনুভব হোসেইন আজিজকবিতা বলতে অনেকেই অন্ত্যমিল আর ছন্দের খেলাকেই বুঝে থাকেন। আবার অনেকে মনে করেন– ছন্দ মানেই অন্ত্যমিল আর মাত্রার সুনির্দিষ্ট কাঠামো। কিন্তু আধুনিক কবিতা, বিশেষ করে মুক্তছন্দ এই ধারণাকে উপেক্ষা করে বলছে – ছন্দ বাহিরে নয়, ভেতরে।মুক্তছন্দ অন্ত্যমিলকে অস্বীকার করে না আবার অন্ত্যমিলে নির্ভরও করে না। তার নিজস্ব ছন্দ রয়েছে। এ ছন্দ একটি অভ্যন্তরীণ সুর ও গতির অনুভব। যা চোখে পড়ে না কিন্তু পাঠকের মনে, কানে, অনুভবে বাজতে থাকে। এটি অনুভবের এমন দোলা যা শৃঙ্খলাবদ্ধ না হয়েও পাঠকের হৃদয়ে অনুরণন তোলে। রবীন্দ্রনাথ বলেছিলেন –“ছন্দ থাকুক, কিন্তু যেন ছন্দের কথা মনে না পড়ে।”রবীন্দ্রনাথের এই উক্তির মধ্যেই নিহিত…

Read More

‘কবিতাবৈঠক’ অণুকবিতা বিশেষ সংখ্যার কবিতাগুলো পাঠকের অন্তর্লোকে অবলীলায় দার্শনিক চিন্তার জার্নাল তৈরি করবে। এই সংখ্যায় যাদের লেখা মনোনীত হয়নি, তাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠানোর অনুরোধ থাকবে। কবিতাবৈঠক/নিশিনীল বিশুদ্ধ শিল্প-সাহিত্য চর্চার আধুনিক প্লাটফর্ম। প্রকাশের জন্য আপনার সেরা লেখা পাঠান। ধন্যবাদ। অনন্য কাওছার সম্পাদক, কবিতাবৈঠক ও নিশিনীল nishinel26@gmail.comকবিতাবৈঠক অণুকবিতা বিশেষ সংখ্যার পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পরবর্তী সংখ্যার জন্য পৃষ্ঠপোষক অথবা বিজ্ঞাপন দিতে আগ্রহী ব্যক্তিরা কেবল যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: +8801335-280512 উৎস: Nishinile

Read More

হয়েছে? প্রশ্নটা করে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল মা।প্রশ্নটা মায়ের কাছে নতুন কিছু না। তার কাছেও না। প্রতিটা চাকরির ইন্টারভিউয়ের পরেই মা এই প্রশ্নটা করে। অতি স্বাভাবিক প্রশ্ন। গত দেড় বছর ধরে সে প্রায় একশোটা ইন্টারভিউ দিয়েছে এরকম। একটাতেও হয়নি এতদিন। মায়ের প্রশ্ন শুনে সে আজ কিছু একটা বলতে গেল। পারল না।পরশুদিন ডাল রান্না করতে গিয়ে মায়ের হাতে ফোস্কা পড়েছিল। পরশুদিনের ফোস্কা আজ আরও টাটিয়ে উঠেছে। সকাল সাড়ে এগারোটায় রান্নাঘরের সামনে দাঁড়িয়ে তাকে একবার ‘হয়েছে’ জিজ্ঞাসা করতে গিয়ে মা সেই ফোস্কার উপর বেশ কয়েকবার হাত বুলিয়ে নিল। এটা যেন মায়ের কাছে একটা খেলার মতো। মাঝেমাঝেই রান্না করতে গিয়ে গরম ডাল বা…

Read More

বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল গ্রামটা রাতের বেলা একেবারে অন্যরকম হয়ে যায়। নিঃসঙ্গতা আর নিস্তব্ধতার মধ্যে কিছু বাড়ি থেকে টিমটিম আলো জ্বলে, থেকে থেকে কুকুরের ঘেউ ঘেউ, কখনো কোনো বটগাছের ডালে ঘুমহীন পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। তবে আজ শুক্রবার রাতটা অন্যরকম। পুরো এলাকা জেগে আছে ওয়াজ মাহফিলের আলো আর মাইকের তীব্র শব্দের সঙ্গে সঙ্গে। তোতা মিয়ার পরিবারও ওয়াজ মাহফিলে এসেছে। তার স্ত্রী ও একমাত্র ছেলে সাথে। শুধু আইরিন খাতুন, চার বছরের ছোট্ট নাতনি থেকে গিয়েছিল বাড়িতে। যাকে নানাবাড়িতে রেখে তার বাবা-মা ঢাকায় চাকরি করে। সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ার অভ্যাস নাতনির। ঘুমন্ত নাতনিকে ঘরে রেখেই বেরোয় সকলে। তোতা মিয়া ভেবেছিল,…

Read More

পুরুষোত্তম সিংহসক্রিয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, রাজনীতির দিশাহীন অবস্থা থেকে নিজের মুক্তি এবং অস্তিত্বের হতাশাপরায়ণ সংকট থেকে বাংলা গল্পে প্রবেশ করেছিলেন অভিজিৎ সেন (১৯৪৫)। রাজনীতির মধ্য দিয়ে যে সমাজ বদলের আকাঙ্ক্ষায় ঘর ছেড়েছিলেন, বাম রাজনীতির কোলাহলে বারবার নতুনের দিকে ঝুঁকে সমাজ পরিবর্তনের ভাবনায় মশগুল হয়েছিলেন, কিন্তু সমস্ত ক্ষেত্রে দিশাহীন, মতাদর্শহীন হয়ে জীবনের পরিত্রাণ খুঁজতে গল্পে পলায়ন করেছিলেন অভিজিৎ সেন। সাতের দশকে বাংলা গল্পের ফর্ম নিয়ে যখন তুমুল ভাঙচুর চলছে, গল্প আন্দোলনের নানা খুঁটি দানা বাঁধছে, নকশালি নৈরাজ্যের আরেক স্বরূপ হাংরি গদ্যের ভাষাগত ইস্তেহারে প্রকাশ পাচ্ছে তখন তিনি গল্পই লিখতে চেয়েছিলেন। খুব জোরের সঙ্গে, প্রজ্ঞা, বীক্ষণের সঙ্গে গল্পই নির্মাণ করতে চেয়েছিলেন। শুধু…

Read More

পুরুষোত্তম সিংহবাংলার তৃতীয় ভুবনের গল্পকারদের মধ্যে প্রথমেই মনে আসে মিথিলেশ ভট্টাচার্য, রণবীর পুরকায়স্থ, শেখর দাশ, স্বপ্না ভট্টাচার্য, ঝুমুর পাণ্ডের কথা। এইসব গল্পকাররা নিজেদের সচেতন উপস্থিতি দ্বারা নিজস্ব ভূগোলকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি ভৌগোলিক বৃত্তায়নকে চিহ্নিত করেও বৃহত্তর বাংলার কথাকার কীভাবে হয়ে ওঠে সম্ভব তা প্রমাণ করেছেন। যদিও পথটা সহজ ছিল না। আজ সামগ্রিক বঙ্গসাহিত্যে এইসব কথাকাররা চর্চিত হলেও দুই দশক আগে সম্পূর্ণ অচেনা। কেবলমাত্র লিটল ম্যাগাজিন নির্ভর করে, নিজস্ব ভূগোলের গুটিকয় পাঠক নির্ভরশীলতায় সাহিত্যের আজীবন নির্বাসনে কাটাতে হয়েছে। বঙ্গভাষা সাহিত্যের কেন্দ্রীয় পাঠক বা মহানগরের পাঠক বঙ্গভুবনের চারপাশে কী লেখা হচ্ছে তা যেমন নজর দেয়নি, তেমনি এঁরাও যে গল্পকার, বঙ্গভাষা সাহিত্যেরই…

Read More

স ম্পা দ কী য়আগস্ট বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি মাস। বাংলা সাহিত্যের যুগস্রষ্টা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী এই মাসে। যত দিন বাংলা ভাষা থাকবে, ততদিন তাঁরা থাকবেন, তাঁদের সৃষ্টিকর্ম থাকবে। আবার এ মাসেই ইতিহাসের ঘৃণ্যতম ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাস মুছে ফেলা যায় না। কেননা ইতিহাস লেখা হয় অমোছনীয় কালিতে। জঘন্য ও ঘৃণ্যতম ঘাতকেরা এই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল ঊনিশ শ পঁচাত্তরের পনেরোই আগস্ট। পারেনি। পারবে কী করে? বঙ্গবন্ধু তো মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ীকে কে কবে মা-র-তে পেরেছে? তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা…

Read More

জহির হাসানের কবিতার লাইন আল মাহমুদ ও ফরহাদ মজহার— এই দুইজনের কবিতার লাইনরে ‘ইন্টারসেকশন’ করে। হজরত আল মাহমুদ তান নিকট-দূরের কাব্যপ্রতিভাদের কাছ হইতে একটা সংশ্লেষী ভাব গ্রহণ করছিলেন। তান লেখায় আমের স্ফূর্তি থাকে। বেশীরভাগ ক্ষেত্রেই, তিনি একটা ‘আধুনিক’ প্রসেসে কাব্য রচনা করতেন। যাতে থাকত ‘শব্দ’ ও ‘মিউজিকের’ দৃশ্যমান প্রয়োগ। হজরত ফরহাদ মজহার আল মাহমুদের কবিতার গুণাবলীরে বহুলাংশেই ধারণ করেন। তদুপরী, রচনায় একটা ভাব-বিশ্লেষণী ধারা তৈয়ার করতে সচেষ্ট হন তিনি। জহির হাসান আল মাহমুদের উপরে উল্লিখিত ‘কৌম চৈতন্যরে’ ধারণ করেন। আর ফরহাদ মজহারের ‘ভাব-বিশ্লেষণী’ ধারারেও নিজস্ব বোঝাপড়ার আলোকে বর্ণিল কইরা তোলেন।   কবিতা বিষয়ে জহির হাসানের বোঝাপড়া কেমন! তা বুঝার জন্য,…

Read More

ভালবাসতে পারি না ভালবাসতে বাসতেই পথ হারায়া ফেলি আমার খাসলতের দোষে আমি ভালবাসতে পারি না ভালবাসার আগে আগে ভালবাসা পাইবার সাধ ভালবাসার আগে আগে আমার ইগো দেখতে দেখতেই অন্ধ হয়া পড়ি শুঁকতে শুঁকতেই নিজেরি জাগে ফুল হইবার সাধ ভালবাসতে বাসতেই পথ হারায়া ফেলি আমার খাসলতের দোষে আমি ভালবাসতে পারি না   ভিন্ন কোনও কনটেক্সটে তুমি আসতে পারতা জীবনের ভিন্ন কোনও কনটেক্সটে একটা ডিফারেন্ট এইজ গ্যাপ নিয়ে তুমি আসতে পারতা ধরো একুশ বছরের তোমার সাথে চব্বিশ বছরের আমার দেখা হইলো তুমি আসতে পারতা ভিন্ন কোনও মিডিয়ামে ধরো কোনও একটা কাজের উসিলায় আমাদের বারবার দেখা হয় তুমি আসতে পারতা সেই প্যারেলাল ইউনিভার্সে—…

Read More