Author: admin

কবিঃ এম আর মাহ্ফুজ তোমাকে ভালোবেসে,হইল মনের ফাঁসি।তুমি তো হয়ে ছিলেআমার জীবনসাথি। এখনো তোমায় ভালোবাসি;তোমাকে ভালোবেসেহইল মনের ফাঁসি। তুমি আমায় দুঃখ দিলে,তাই তো একলা থাকি।আমায় তুমি ভালোবেসেদিলে শুধু ফাঁকি। তোমাকে না পেয়ে,দুঃখ আমার সাথি।এখন আমি দুঃখ নিয়েইবড় একা আছি। দুঃখই জীবনসাথি,শুধু দুঃখই ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমারনিভে গেল জীবনের বাতি।তাই তো আমি শুধুদুঃখ ভালোবাসি। তোমাকে ভালোবেসেহইল মনের ফাঁসি। #মনের_ফাঁসি #এম_আর_মাহ্ফুজ #বাংলা_কবিতা#প্রেমের_কবিতা #ভালোবাসা #বিরহ #অপূর্ণ_ভালোবাসা#কবিতাপ্রেম #BanglaPoetry #Poetry #Heartbreak #MRMahfuz

Read More

আমার একটা আকাশ ছিল,সেই আকাশের পূর্ণিমা তুমি ছিলে।আমার একটা স্বপ্ন ছিল,সেই স্বপ্নের রঙিন ভাষা তুমি ছিলে।আমার মনের একটা রাজ্য ছিল,সেই রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী তুমি ছিলে।আমার একটা কোমল হৃদয় ছিল,সেই হৃদয়ের স্পন্দন জুড়ে শুধু তুমি ছিলে।আমার একটা সুন্দর পৃথিবী ছিল,সেই পৃথিবীর আলো-বাতাস, সবকিছুই তুমি ছিলে।আমার একটা সুন্দর জীবন ছিল,সেই জীবনের পথচলার সাথি তুমি ছিলে।তারপর একদিন সবকিছু নিয়েই চলে গেলে,ভালোবাসার বদলে শুধু যন্ত্রণা দিয়ে গেলে।আজও আকাশ আছে, নেই শুধু তার চাঁদ;আজও জীবন আছে, নেই তোমার সেই সাধ। তবু হৃদয়ের গভীরে একটি সত্য রয়ে গেছে—আমার যা কিছু সুন্দর ছিল,তার প্রতিটি নামেইশুধু তুমি ছিলে।

Read More

আগের কথা ভেবে তুমি যদি না কাঁদ, কী কারণে বল, আমি কাঁদবো? কী সুখের কারণে করলে তুমি প্রবঞ্চনা, তোমার দিল বলে কী, কিছুই ছিল না?ফুলের কানন পুড়ালে আগুনে, তোমার জীবন ছাই হবে আমার বিহনে। কষ্টের সাগরে ডুববে একা, পাবে না আমায়, পাবে না আমার দেখা।ভালোবেসে যারে পরিয়ে ছিলে মালা, অবশেষে দিয়ে গেলে এক বুক বিরহ-জ্বালা। এই কথাটিই আমি বলে যাব, পুরোনো কথা ভেবে তুমি কেঁদো না। আগের কথা ভেবে আমি কাঁদবো না, তোমারও পুরোনো দিন ছিল, ভুলে যাব না। আমার জীবনে মরিয়ম, তুমি ছিলে নিষ্করুণ, নির্দয়, হৃদয়হীনা প্রিয়তমা। ✍️

Read More

কবিঃ এম আর মাহ্ফুজযেদিন আমাকে ছেড়ে চলে গেলে বহুদূরে,সেদিনই স্বপ্নগুলো হারিয়ে গেল অন্ধকারে।যে হৃদয় ছিল তোমার নামে আলোর প্রদীপ জ্বেলে,সে হৃদয় আজ নিঃশব্দে কাঁদে, একাকিত্বকে মেলে।কোন স্বার্থের মোহে সরিয়ে নিলে আপন করে,ফেলে গেলে ভালোবাসাটুকু নিঃসঙ্গ মরুপ্রান্তরে।তোমার চোখে ছিলাম হয়তো ক্ষণিকেরই প্রহর,আমার কাছে তুমিই ছিলে জীবনের শেষ শহর।আমি তো ভালোবেসেছিলাম নিঃস্বার্থ বিশ্বাসে,তুমি রেখে গেলে শুধু বিদায়, অবহেলা আর আশ্বাসে।যে হাত ধরেছিলে একদিন আজীবনের আশায়,সেই হাতই ছেড়ে দিলে অসময়ের নির্দয় ভাষায়।তবু তোমার প্রতি নেই কোনো অভিশাপ বা ক্ষোভ;সত্যিকারের ভালোবাসা কখনো শেখায় না প্রতিশোধ।শুধু একটা প্রশ্ন আজও জাগে নীরব রাতের শেষে—ভালো না-ই যদি বাসতে, এলে কেন জীবনের দেশে?আজও বর্ষা নামে, ফুল ফোটে আগের…

Read More

কবিঃ এম আর মাহফুজ আজ যেন শয়তান বসেছে স্রষ্টার সিংহাসনে, মানুষ আজ হারিয়ে যায় মিথ্যারই প্রলোভনে।বিবেক আজ বন্দী যেন স্বার্থেরই কারাগারে;সত্যগুলো কাঁদে নীরবে ঘোর অন্ধকারের দ্বারে। ন্যায়ের মুখে তালা পড়ে, অন্যায় হাসে জোরে;লোভের বিষে ডুবে মানুষ আপনজনও হারে।ধর্মের নামে বিভেদ ছড়ায়,ঘৃণার আগুন জ্বলে;মানুষ মানুষকে ভুলে যায় লোভের কালো ছলে। করুণা আজ নির্বাসিত, মমতার হয়েছে ক্ষয়;মানবতার রক্তমাখা পথে কেবল ভয়ের পরিচয়।ক্ষমতার নেশায় মানুষ ভুলেছে আপন পরিচয়;অহংকারের মুকুট পরে নিজেকেই করে ক্ষয়। আয়নাতে মুখ দেখা যায়, দেখা যায় না মন;হাসির আড়ালে লুকিয়ে থাকে শত প্রতারণা-ক্ষণ।তবু জানি, রাতের শেষে সূর্য উঠবেই আবার; মিথ্যার প্রাসাদ ভেঙে যাবে সত্যের দীপ্ত ধার। স্রষ্টার আসন ঠিকই চিরকাল…

Read More