কবিঃ এম আর মাহ্ফুজ
তোমাকে ভালোবেসে,
হইল মনের ফাঁসি।
তুমি তো হয়ে ছিলে
আমার জীবনসাথি।
এখনো তোমায় ভালোবাসি;
তোমাকে ভালোবেসে
হইল মনের ফাঁসি।
তুমি আমায় দুঃখ দিলে,
তাই তো একলা থাকি।
আমায় তুমি ভালোবেসে
দিলে শুধু ফাঁকি।
তোমাকে না পেয়ে,
দুঃখ আমার সাথি।
এখন আমি দুঃখ নিয়েই
বড় একা আছি।
দুঃখই জীবনসাথি,
শুধু দুঃখই ভালোবাসি।
তোমাকে ভালোবেসে আমার
নিভে গেল জীবনের বাতি।
তাই তো আমি শুধু
দুঃখ ভালোবাসি।
তোমাকে ভালোবেসে
হইল মনের ফাঁসি।
#মনের_ফাঁসি #এম_আর_মাহ্ফুজ #বাংলা_কবিতা
#প্রেমের_কবিতা #ভালোবাসা #বিরহ #অপূর্ণ_ভালোবাসা
#কবিতাপ্রেম #BanglaPoetry #Poetry #Heartbreak #MRMahfuz


