তুমি লুকিয়ে লুকিয়ে দেখা, এবার সেটা বাদ দাও,
আড়াল ছেড়ে সামনে এসে চোখে চোখে কথা দাও।
অচেনা সেই দূরত্বগুলো আজ না হয় যাক থেমে,
এসো এবার হাতটা বাড়াও, দাঁড়াও আমার প্রেমে।
কৃষ্ণচূড়া নয়, এবার দিও একগুচ্ছ লাল গোলাপ,
রক্তিম রঙে লিখে দিও ভালোবাসার সেই হিসাব।
টকটকে সেই গোলাপজুড়ে থাকুক মনের ভাষা,
ফুলের গন্ধে ফিরে আসুক হারিয়ে যাওয়া আশা।
এবার না হয় সাহস করে আমিও তোমার কাছে,
চুপটি করে থাকব না আর মনের গোপন ভাষে।
চোখে চোখ রেখে বলব তোমায়, কোনো দ্বিধা না হোক
চলো আবার হাতটা ধরি, আবার আমাদের প্রেম হোক।
অস্পষ্ট কোনো বাক্য নয় আর নয় ঘোলাটে দৃষ্টি,
মনের কথা স্পষ্ট করে বলো আজ নির্দ্বিধায় সৃষ্টি।
শব্দগুলো সহজ হোক, তবু গভীর হোক তার সুর,
“ভালোবাসি”—এই একটি শব্দে মুছে যাক সব দূর।
স্থির চোখে তাকিয়ে বলো, থাকবে আমার পাশে,
ঝড় এলেও হাতটি রেখো আমার হাতের আশে।
ক্ষণিক কোনো আবেগ নয়, নয় তো মিথ্যে মোহ,
অমৃত্যু পর্যন্ত তোমাকেই ভালোবাসার শপথ হোক।
যা হারিয়েছি, ফিরে আসুক নতুন কোনো ভোরে,
পুরোনো সব অভিমান যাক ভালোবাসার ঘোরে।
তুমি আমি পাশাপাশি, থাকুক না কোনো দ্বিধা—
আবার নতুন করে হোক আমাদের ভালোবাসার দিশা।
তাই আজ শুধু একটাই কথা হৃদয়জুড়ে হোক—
সব আড়াল আর ভয় সরিয়ে আমাদের প্রেম হোক।
যদি সত্যিই ভালোবাসো, এসো এবার থাকি কাছে,
অমৃত্যু পর্যন্ত থাকো তুমি আমার ভালোবাসায় বেঁচে।
— কবি: এম আর মাহ্ফুজ
#আবারআমাদেরপ্রেমহোক #এমআরমাহ্ফুজ #বাংলাকবিতা #প্রেমেরকবিতা #রোমান্টিককবিতা #ভালোবাসারকবিতা #পুনর্মিলন #আবারভালোবাসা #নির্মলভালোবাসা #অভিমান #বিরহ #মনেরকথা #প্রেমেরঅনুভূতি #ভালোবাসারগল্প #কাব্যভূমি #BanglaPoetry


