যুগল কবিতা
হাসনা হেনা
হে যুদ্ধ তোমাকে ঘৃণা
নিপাত যাক ধংস হউক,
সব যুদ্ধের ডামাডোল।
কানে বাজুক শিশুর কোলাহল,
পাখির কল্লোল,
খরতাপে নেমে আসুক বৃষ্টির রোল,
চাই না যুদ্ধ।
হে যুদ্ধ তোমাকে ঘৃণা।
বিনা দোষে বলি হয় মানুষ প্রাণিকুল।
হাসনা হেনা, রজনী গন্ধা, আরও কত ফুল,
চাই না যুদ্ধ,
হে যুদ্ধ তোমাকে ঘৃণা।
সব যুদ্ধের ডামাডোল।
কানে বাজুক শিশুর কোলাহল,
পাখির কল্লোল,
খরতাপে নেমে আসুক বৃষ্টির রোল,
চাই না যুদ্ধ।
হে যুদ্ধ তোমাকে ঘৃণা।
বিনা দোষে বলি হয় মানুষ প্রাণিকুল।
হাসনা হেনা, রজনী গন্ধা, আরও কত ফুল,
চাই না যুদ্ধ,
হে যুদ্ধ তোমাকে ঘৃণা।
যমে টানে, মানুষে টানে,
বাঁচা মরার খেলা চলে।
যুদ্ধের ধংস লীলায় মানুষের চমকায় পিলে।
রক্ত খায় যে যুদ্ধ, হাড্ডি খায় যে যুদ্ধ, মাংস খায় যে যুদ্ধ
চাই না যুদ্ধ
হে যুদ্ধ তোমাকে ঘৃণা।
বোধ
আলোটাকে ঠিক রাখি, ছাউনিটা দেই।
ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই নেই।
ভাবতে ভাবতে জীবনকে গুলিয়ে ফেলি যত।
যতটুকু ভাবনা ঠিক ততটুকুই ক্ষত।
লোভকে আঁকড়ে ধরে তড়িঘড়ি পাওয়া।
পাওয়া তো হয় না শেষে, সব হয় হাওয়া।
হিসাবটা কষে কষে কাটাই যত বেলা।
জীবন তো কিছু না সময়ের খেলা।
উৎস: Nishinile



