তুমি প্রেম নও, এক প্রফেশনাল ম্যানিপুলেশন কোর্স,
মুখে শুধু ভালোবাসা, ভেতরে কন্ট্রোল আর ফোর্স।
একদিন হানি, একদিন আইস, এটাই ছিল তোমার ব্র্যান্ড,
মানুষ ভাঙার কারিগরিতে ছিলে তুমি এক্সপার্টলি প্ল্যানড।
“আমি ছাড়া তুমি কিছু নও”—এই ছিল তোমার ডায়লগ,
বাস্তবে তুমি ছিলে ইগোর সাজানো এক ফেক ক্যাটালগ।
ভালোবাসা নয়, তুমি চালাও ইমোশনাল ট্রাফিক সিস্টেম,
কারও মন ভেঙে খুঁজে ফেরো নিজের ভ্যালিডেশনের প্রিমিয়াম।
তুমি ছিলে লাইক-কমেন্টের মতো, একদিন খুব অ্যাক্টিভ,
পরের দিন হঠাৎ গায়েব, পুরোপুরি ইনঅ্যাক্টিভ।
কখনো কেয়ার, কখনো কোল্ড—এটাই ছিল তোমার ট্রেন্ড,
মানুষ নয়, তুমি যেন এক চলমান রিলেশনশিপ ইভেন্ট।
আমার অনুভূতি ছিল রিয়েল, তোমার ছিল স্ক্রিপ্টেড শো,
আমি ছিলাম সিরিয়াস, আর তুমি ছিলে ফিল্টারড ফটো।
তুমি ভালোবাসা চালাতে ইগোকে বানিয়েছিলে কন্ট্রোল,
শেষে রেখে গেলে শুধু হারিয়ে যাওয়া এক পিস অব সোল।
এখন আমি আনফলো করেছি, নেই কোনো নোটিফিকেশন,
তোমার “লাভ স্টোরি” এখন শুধু জীবনের এক লেসন।
যে ভালোবাসা মানুষকে ছোট করে, ভেঙে দেয় ভিতর,
সেটা ভালোবাসা নয়, টক্সিক থিয়েটারেরই চরিত্র।
ভালোবাসার নামে তুমি খুলেছিলে হিসাবের এক দোকান,
দিতে জানোনি শান্তি, শুধু নিয়েছো অনুভূতির দাম।
আজ তোমার সব অভিনয় আমার কাছে ক্লিয়ার,
প্রেমের নামে বিজনেস করেছো, আমি শুধু ছিলাম কাস্টমার।
#প্রেমেরনামে_বিজনেসক্লাস #এমআরমাহ্ফুজ #বাংলাকবিতা
#প্রেমেরকবিতা #টক্সিকসম্পর্ক #বিষাক্তভালোবাসা #ম্যানিপুলেশন
#আত্মমর্যাদা #ভালোবাসারগল্প #অভিমান #ব্রেকআপকবিতা
#অনুভূতিরকবিতা #জীবনদর্শন #কাব্যভূমি #BanglaPoetry


